নারদা মামলায় গ্রেফতার চার হেভিওয়েট নেতা। আদালতের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি নিয়ে মঙ্গলবার তাঁদের হয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে আলাদা আলাদা ভাবে আবেদন করা হয়।আজ ফের সেই মামলার শুনানি।চার হেভিওয়েট নেতার হয়ে বুধবার হাই কোর্টে শুনানিতে অংশ নেবেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিরা।মঙ্গলবার ফিরহাদের তরফে অভিষেক, মদন ও শোভনের হয়ে আইনজীবী সিদ্ধার্থ লুথরা, সুব্রতর হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জামিনের আবেদন জমা দেন। সেই আবেদন গৃহীত হয়। বুধবার সেই আবেদনের শুনানি হবে ভার্চুয়ালি। দিল্লি থেকে এই মামলার শুনানিতে অংশ নেবেন অভিষেক ও সিদ্ধার্থ। কলকাতায় ভার্চুয়ালি থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।