রাস্তার ওপরে বিশাল জমায়েত। অবরোধ। অবরোধ হঠাতে ঘাম ছুটেছে পুলিসের। খবর শুনে মনে হতেই পারে, এ বোধয় কোনও রাজনৈতিক দলের বিক্ষোক্ষ কর্মসূচি বা প্রতিবাদ আন্দোলন।
কিন্তু ছবিটা দেখেই বুঝতে পারছেন এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই হমুমান। থাইল্যান্ডের প্রাঙ সাম ইয়ট। পর্যটন কেন্দ্র হিসাবে অত্যন্ত জনপ্রিয়। তারই ব্যস্ত রাস্তায় দিনেদুপুরে ধরা পড়েছে শতাধিক হনুমানের এই লঙ্কাকাণ্ডের ছবি। দাঁত মুখ খিঁচিয়ে একে অপরের দিকে তেড়ে আসছে।
চলছে তুমুল ঝগড়া।হনুমানের গ্যাং ওয়ার সামলাতে ঘাম ছুটেছে দুঁদে পুলিশ কর্তাদের। নানা চেষ্টা করেও কিছুতেই অবরোধ তোলা যাচ্ছে না। হনুমানদের এহেন কাণ্ড দেখে থমকে গেছে যান চলাচল। তৈরি হয়েছে যানজট। সবমিলিয়ে একেবারে বেসামাল পরিস্থিতি। রাস্তার পাশেই একটি বহুতল থেকে এক ব্যক্তি গোটা ঘটনাই মোবাইলের ক্যামেরা বন্দি করেন।
এরপর ফেসবুকে সেই ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে থাইল্যান্ডের বীর হনুমানদের কীর্তি।