রাজ্যপালকে 'আঙ্কেলজি' সম্বোধন করে স্বজনপোষণের অভিযোগ মহুয়ার

Updated : Jun 06, 2021 17:17
|
Editorji News Desk

রাজ্যপাল জগদীপ ধনখড়কে 'আঙ্কেলজি' বলে সম্বোধন করে তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

রাজ্যপালের ঘনিষ্ঠ ৬ জনকে রাজভবনে গুরুত্বপূর্ণ পদে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি মহুয়ার। এই ছয় জনের মধ্যে রয়েছেন রাজ্যপালের শ্যালক ও তাঁর পরিবারের ঘনিষ্ঠরা। রাজ্যপালের ওএসডি পদে রয়েছেন রাজ্যপালে শ্যালক অভ্যুদয় সিং শেখাওয়াত। ওএসডি কোঅর্ডিনেশন পদে রয়েছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠ অখিল চৌধুরী। রাজ্যপালের প্রাক্তন এডিসি মেজর প্রশান্ত দীক্ষিতের স্ত্রী রুচি দুবে। তাঁরই ভাই প্রশান্ত দীক্ষিত রয়েছেন ওএসডি প্রটোকল পদে। বর্তমান এডিসি শ্রীকান্ত জনার্দন রাওয়ের শ্যালক কৌস্তভ এস ভাল্লিকার রয়েছেন ওএসডি আইটি পদে। এমনই অভিযোগ মহুয়ার।

mohua maitraBJPTMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর