বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে সবচেয়ে চর্চিত স্লোগান 'খেলা হবে'। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও বার বার শোনা গেল ওই স্লোগান৷ পুরুলিয়ায় সভায় মোদীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, খেলা হবে, তখন বিজেপি বলছে চাকরি, বিকাশ, মহিলাদের উত্থান, যুবশক্তির অগ্রগতি হবে। তৃণমূলের 'খেলা হবে'র জবাবে বিজেপি বলছে, সকলের পাকা বাড়ি হবে, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল হবে, গ্রামে গ্রামে মিটবে জলসংকট, হবে হাসপাতাল। মোদীর হুঁশিয়ারি, ১০ বছর বাংলাকে নিয়ে খেলেছেন মমতা। এবার তৃণমূলের খেলা শেষ হবে নির্বাচনে।