ভোটের পর থেকে নিখোঁজ বাবুল সুপ্রিয়। এই দাবি করে পোস্টার পড়ল জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। যা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপির তরজা।
বুধবার যে পোস্টারগুলি মিলেছে তার সবকটিই হিন্দি ভাষায়। তাতে লেখা, ‘গুমসুদা বাবুল। তলাশ চাহিয়ে।’ এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জামুরিয়া তৃণমূল ব্লক সভাপতি সাধন রায়ের দাবি, এই পোস্টার তাঁরা দেননি। তবে যাঁরাই দিয়ে থাকুন সঠিক কাজ করেছেন। কারণ, ভোটের সময়টুকু প্রচারে বাবুল সুপ্রিয়র দেখা মিললেও অন্য সময় তাকে দেখতে পাওয়া যায় না বলেই অভিযোগ সাধনবাবুর।