রাজ্যের ৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এআইএমআইএম (মিম)। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি-র এস এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জনসভা করেন। সেখানেই তিনি ঘোষণা করেন, মোট ১৩টি বিধানসভা আসনে প্রার্থী দেবে মিম। তসর মধ্যে ৭টির নাম ঘোষিত হল। বাকি ৬টি আসনে প্রার্থীদের নাম আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে বলেই জানান তিনি। মিম সূত্রে জানানো হয়েছিল, কেবলমাত্র মুর্শিদাবাদেই প্রার্থী দেবে মিম। কিন্তু মঙ্গলবার সকালে মিমের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, মুর্শিদাবাদ ছাড়াও আরও চারটি কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে জলঙ্গি, সাগরদিহি এবং ভরতপুরে লড়ছে মিম।