Manika Batra: কোচ সৌম্যদীপের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ মণিকা বাত্রা

Updated : Sep 04, 2021 08:19
|
Editorji News Desk

অর্জুন পুরস্কার প্রাপ্ত জাতীয় টেবিল টেনিস দলের কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা করানোর মারাত্মক অভিযোগ আনলেন মণিকা বাত্রা। টোকিয়ো অলিম্পিক্সে অংশ নেওয়া মণিকার বক্তব্য, মার্চ মাসে অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী একটি ম্যাচ গড়াপেটার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন সৌম্যদীপ।

 
 টোকিয়ো অলিম্পিক্সে গিয়েও জাতীয় কোচ সৌম্যদীপের সাহায্য নিতে না চাওয়ার জন্য মণিকাকে শোকজ নোটিস পাঠিয়েছিল জাতীয় টেবিল টেনিস সংস্থা। শুক্রবার তার উত্তর দিয়েছেন মণিকা। সেখানেই তিনি জানিয়েছেন, কয়েক মাস আগে যে ব্যক্তি তাঁকে অলিম্পিকের কোয়ালিফাইং একটি ম্যাচ গড়াপেটার কথা বলেছিলেন, তাঁর পাশে বসতেও চাননি মণিকা।

মণিকা লিখেছেন, “২০২১-এর মার্চে দোহায় অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী প্রতিযোগিতায় আমায় চাপ দিয়ে ওঁর ছাত্রীর বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দিতে বলেছিলেন জাতীয় কোচ, যাতে ওঁর ছাত্রী অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন। তাই অলিম্পিক্সে যাতে শেষ মুহূর্তে মনঃসংযোগে কোনও ব্যাঘাত না হয় তার জন্য জাতীয় কোচকে ছাড়াই খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

কমনওয়েলথে সোনাজয়ী সৌম্যদীপের কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে বিষদে। 

Manika BatraTable Tennis

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও