Kerala: পাসপোর্ট কভার অর্ডার করে এল আস্ত পাসপোর্ট! হতভম্ব কেরলের বাসিন্দা

Updated : Nov 05, 2021 19:12
|
Editorji News Desk

কেরলের এক ব্যক্তি অনলাইনে অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার ৷ বদলে যা এল বাড়িতে, তা দেখে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি ৷ প্যাকেজের মধ্যে পেলেন একটি আসল পাসপোর্ট ৷

ক্রেতার নাম মিধুন বাবু (Midhun Babu) ৷ তিনি কেরলের ওয়ানাড়ের বাসিন্দা ৷ একটি ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে গত ৩০ অক্টোবর অর্ডার করেছিলেন পাসপোর্ট কভার ৷ কিন্তু পরের দিন, অর্থাৎ ১ নভেম্বর তাঁর বাড়িতে ডেলিভারি এল একটি আসল পাসপোর্টের ৷

ওই পাসপোর্টটি মহম্মদ সালেহ (Muhammad Salih) নামের কোনও ব্যক্তির ৷ তিনি ত্রিশূরের কুন্নামকুলামের বাসিন্দা ৷ খবর অনুযায়ী ওই পাসপোর্ট হাতে পেয়ে তিনি প্রথমে ই-কমার্স সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেও বিশেষ কিছু সাহায্য পাননি বলে জানিয়েছেন মিধুন বাবু ৷ শুধু এই ঘটনার জন্য তাঁর কাছে সংস্থার তরফে দুঃখপ্রকাশ করা হয় ৷

The Batman: অ্যাকশন থ্রিলারে জমজমাট গোথাম, ট্রেলারে প্রত্যাশা বাড়ালেন 'ব্যাটম্যান' প্যাটিনসন 

Keralapassport

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?