নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের নির্দেশ, হলফনামা জমা দিতে দেরি হওয়ায় ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।হলফনামা গ্রহণ করে জরিমানার কথা ঘোষণা করেন পাঁচ বিচারপতির বেঞ্চ—ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, হরিশ ট্যান্ডন, সৌমেন সেন এবং অরিজিৎ মুখোপাধ্যায় এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৫ জুলাই। সিবিআই এই মামলা অন্য রাজ্যে নিয়ে যেতে চেয়েছিল। তার প্রেক্ষিতেই এই পাল্টা হলফনামা। এই জরিমানা দু’জনকে আলাদা আলাদা করে জমা দিতে হবে। অর্থাৎ মোট অঙ্ক ১০ হাজার টাকা।