এই গরমে প্রার্থী! 'বৃদ্ধ' মাস্টারমশাইয়ের 'কষ্টে' সরব মমতা, সরব লকেটের 'অবনমন' নিয়েও

Updated : Mar 31, 2021 16:26
|
Editorji News Desk

সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ধার করা প্রার্থী নিয়ে লড়ছে বিজেপি। তাই সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিধানসভায় লড়াতে হচ্ছে। মমতা বলেন, "ওরা প্রার্থী পাচ্ছে না, তাই মাস্টারমশাইকে দাঁড় করিয়ে দিল। এই গরমে একজন ৯২ বছরের লোক নির্বাচনে লড়বেন? ওঁর কি কষ্ট হয় না?" মমতার তির্যক মন্তব্য, "ওদের উচিত ছিল ওঁর মাথা টিপে দেওয়া, পা টিপে দেওয়া, গায়ে একটু তেল মালিশ করে দেওয়া, সেদ্ধ ভাত করে দেওয়া। তা না করে ভোটে দাঁড় করিয়ে দিল!" লকেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "লকেট বেচারি সাংসদ ছিল, ওকে বিধানসভায় লড়িয়ে দিল। এতো পদোন্নতি নয়, অবনমন। ছিল বাঘ, করল বিড়াল, এরপর ইঁদুর হবে।"

Mamata BanerjeeTMCBJPsingur

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর