রবিবার শীতলকুচিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।কিন্তু কমিশনের নিষেধাজ্ঞায় শীতলকুচি যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর গুলি লেগে যাদের মৃত্যু হয়েছিল, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আগামী ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক দলের সদস্য কোচবিহারে ঢুকতে পারবেন না। অর্থাৎ আগামী তিনদিনের জন্য পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে এলাকা।মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে যাওয়া আটকাতেই কমিশনের এই পরিকল্পনা, টুইটে তোপ তৃণমূল নেতা যশবন্ত সিনহার