আগামী ১৩ ডিসেম্বর একযোগে গোয়া সফরে যেতে পারেন তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। দু'দিনের গোয়া সফরে একাধিক হেভিওয়েট নেতাকে দলে যোগ দেওয়াতে পারেন তাঁরা। তাঁদের মধ্যে আছেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক।
TMC: 'নির্দল কাঁটা' সরাতে স্পষ্ট হুঁশিয়ারি দেবাশিষ কুমারের, শুক্রবারের মধ্যে প্রত্যাহার
গোয়া বিধানসভা নির্বাচনের আগে ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট করতে চেয়েছিল তৃণমূল। গত ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী গোয়া গিয়ে সংগঠন বৃদ্ধির পাশাপাশি, ফরওয়ার্ড পার্টি-সহ বেশকিছু রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছিলেন। তারপরেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দায়িত্ব দিয়ে গোয়ায় পাঠিয়েছিলেন।
কিন্তু মঙ্গলবার রাহুল গাঁধী গোয়ায় গিয়ে ফরওয়ার্ড পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করে জোটের ঘোষণা করে দিয়েছেন। তাতে রাজনৈতিক ভাবে, কিছুটা হলেও ধাক্কা খেয়েছে গোয়ার তৃণমূল। সেই ধাক্কা সামাল দিতেই গোয়া সফর মমতার।