Mahua Maitra: পুজো মিটতেই শান্তিপুর উপনির্বাচনের প্রচারে তৃণমূল, প্রার্থীর হয়ে প্রচারে মহুয়া মৈত্র

Updated : Oct 16, 2021 19:06
|
Editorji News Desk

পুজোর রেশ কাটতে না কাটতেই বিধানসভা উপনির্বাচনের প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের। শনিবার প্রচারে শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে প্রচার করতে এলেন মহুয়া মৈত্র। ৩০ অক্টোবর বিধানসভা উপনির্বাচন। পুজোর আগে থেকেই শান্তিপুরে আধা সামরিক বাহিনী টহল দিচ্ছে।


শনিবার হুডখোলা গাড়িতে বসে প্রচার করেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। কোভিড বিধির জন্য আগে থেকেই বড় জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। তাই কর্মী-সমর্থকরা সঙ্গে ছিলেন না। প্রার্থী ব্রজকিশোরের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্যরাও। 


শান্তিপুরের উপনির্বাচনে জয়ের ব্যাপারে নিশ্চিত ব্রজকিশোর গোস্বামী। মহুয়া মৈত্র প্রচারে এসে বলেন, "যার যার এলাকা, সেখানে তারা প্রচার করবে। কেউ অন্যের বুথে যাবে না। তাই জমায়েতের প্রশ্নই নেই।" 


নির্বাচন নিয়ে আটঘাট বাঁধতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। নদীয়া নৃসিংহপুর ফেরিঘাটে সার্কেল ইন্সপেক্টর, ওসি, বিডিও আধিকারিকদের দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়। 

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর