অষ্টম দফার ভোটের দিন সকালে মধ্য কলকাতায় বোমাবাজির ঘটনা ঘটল। জোড়াসাঁকো কেন্দ্রের অর্ন্তগত মহাজাতি সদনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সকাল ৭টা ৫০ নাগাদ এই বোমাবাজির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুটিই বেশ শক্তিশালী বোমা ছিল। বোমার ভিতরে স্প্লিন্টার হিসেবে ছিল লোহার বল। জোড়াসাঁকো বিধানসভার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়িতে করে এসে বোমা ছোড়ে। সংখ্যালঘু প্রধান এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি করা হয়েছে।ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিস। ভোটারদের সন্ত্রস্ত করার অভিযোগে কমিশনে নালিশ জানান তৃণমূল নেতা সৌগত রায় ও চন্দ্রিমা ভট্টাচার্য