পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রের। ভবানীপুরের রাস্তায় টাঙ্গা রিক্সা টানলেন বর্তমান কামারহাটির বিধায়ক।পাঁচ টাকায় এলাকার বাসিন্দাদের তুলে দিলেন সবজি। চালকের ভূমিকায় বিধায়ক, সওয়ারের ভূমিকায় রিক্সাওয়ালা। পদযাত্রায় সামিল বাউলরা।গানও গাইলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী।