হুগলির সাহাগঞ্জ এলাকায় চুঁচুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, শনিবার লকেটের গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। গাড়িতে লাথি মারতে থাকেন তাঁরা। লকেটের নিরাপত্তারক্ষীদের মারধর করার পাশাপাশি তাঁর কনভয়ের একটি গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়।