নন্দীগ্রাম বিধানসভার ফল সংক্রান্ত মামলার বিচারপতি 'বিজেপির লোক', অভিযোগ তৃণমূলের

Updated : Jun 18, 2021 14:35
|
Editorji News Desk

নন্দীগ্রাম বিধানসভার ফলাফল সংক্রান্ত মামলার বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ তুলল তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ওই বিচারপতির ছবি টুইটারে পোস্ট করেছেন কুণাল ঘোষ। নিরপেক্ষতার স্বার্থে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন কৌশিক চন্দের কাছে। কলকাতা হাই কোর্টের আইনজীবীদের একাংশের দাবি, বিচারপতি চন্দ বিজেপি-র ‘সক্রিয় সদস্য’ ছিলেন। তাই তাঁর এজলাসে মামলা ওঠা নিয়ে শুক্রবার হাই কোর্ট চত্বরে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। মুখে কালো মাস্ক এবং হাতে পোস্টার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান আইনজীবীরা। পোস্টারে লেখা ছিল, ‘বিচারব্যবস্থার সঙ্গে রাজনীতি করবেন না’।

nandigram caseTMCkunal ghoshBJP

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর