অভিষেক বন্দ্যেপাধ্যায় (Avishek Baberjee) হলেন 'বাঘ'। আর শুভেন্দু অধিকারী 'বাঘছাল পরা বিড়াল'। এমনই কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
একজন বাঘ আর আরেকজন বাঘ ছাল পরা বিড়াল। সোমবার এইভাবেই শুভেন্দু আর অভিষেকের তুলনা টানলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সপ্তাহের প্রথমদিন ইডির দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিআইডির তলবে হাজিরা দেননি শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গেই সোমবার টুইটে ক্ষুরধার আক্রমণ করেন কুণাল ঘোষ।
তিনি লেখেন, ' একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে। অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে। বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।'