Khela Hobey Slogan: 'খেলা হবে', স্লোগান থেকে এবার 'খেলা হবে' দিবস পালনের সিদ্ধান্ত মমতার

Updated : Jul 06, 2021 17:17
|
Editorji News Desk

খেলা হবে, স্লোগান থেকে এবার খেলা হবে দিবস পালনের সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার মমতা ঘোষণা করলেন, এ বার খেলা হবে দিবস পালিত হবে। তিনি বলেন, “আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে। গ্রামে গ্রামে এই খেলা হবে।” কবে এই দিন পালিত হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এবছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই  স্লোগান নিয়েই ময়দানে নেমেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মাঠে,ময়দানে জনসভায়,সমাবেশে বারবারই তৃণমূল নেতা-কর্মীদের মুখে শোনা গেছে খেলা হবের স্লোগান।নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পান তৃণমূল নেত্রী।তারপর খেলা হবে-র স্লোগান একটু বদলে হয় ভাঙা পায়ে খেলা হবে।‘খেলা হবে’ স্লোগানের ঝড় তুলে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার।সেই স্লোগানকে সম্মান জানিয়ে ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা করলেন মমতা।

GovtTMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর