প্রথম দফার নির্বাচনে নজরে থাকবে খেজুরি কেন্দ্র। নন্দীগ্রাম লাগোয়া এই কেন্দ্রে বিজেপি-তৃণমূলের কড়া টক্কর। সমানভাবে লড়াইয়ে আছেন সিপিএম প্রার্থী হিমাংশু দাসও। তৃণমূল প্রার্থী পার্থপ্রতীম দাস হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। কয়েকদিন আগে তাঁর গাড়ি ভাঙচুর হয়। লড়াইতে আছেন বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক। তবে খেজুরির বৈশিষ্ট্য হল ২০১৯ সালের বাম থেকে রামে যাওয়া লাল ভোটের বড় অংশের ঘর ওয়াপসির সম্ভাবনা৷ এখানে সিপিএমের প্রার্থী এককালের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিমাংশু দাস।