বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে শাসকদল তৃণমূলের সঙ্গে সংঘাত চরমে উঠেছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এবার তাঁকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের থানায় থানায় ডায়রি করতে বললেন তিনি। তৃণমূল কর্মীদের প্রতি তাঁর মন্তব্য "জানি এখন কিছু হবে না, যেদিন মেয়াদ শেষ হবে সেদিনই ব্যবস্থা হবে। ওঁকে ঢোকানো হবে প্রেসিডেন্সি জেলেই।" এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।