রাজীবকে নিয়ে কুণাল-ববির অন্য সুর কল্যাণের গলায়

Updated : Jun 13, 2021 08:06
|
Editorji News Desk

মুকুল রায়ের পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে৷ তার মধ্যেই ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে যান রাজীব। দু’জনেই অবশ্য একে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করেছেন। কিন্তু কল্যাণের বক্তব্য, ‘‘কুণাল, রাজীব বলছেন, এটা সৌজন্যমূলক সাক্ষাৎ। ওঁদেরই শুধু বুদ্ধি আছে, আমাদের নেই?’’
তিনি বলেন, ‘‘ডোমজুড়ে অনেক খেটে ওকে ৪৩ হাজার ভোটে হারিয়েছি আমরা। সাধারণ কর্মী হিসাবে দল বলেছে, লড়াই করেছি। প্রমাণ করে দিয়েছি রাজীব কেউ না।’’ রাজীবকে 'ভাই' বলে সম্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু অন্য সুর কল্যাণের গলায়।

BJPTMCkunal ghoshKalyan Banerjee

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর