প্রকাশিত হল সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) ফলাফল (JEE Main 2021 Result Out)।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) তার অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) মেনের ২০২১ পরীক্ষার ফল (JEE Main 2021 Result Out)ঘোষণা করেছে।
ই বছর জেইই-মেইন-এ মোট ৪৪ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ পার্সেন্টাইল পেয়েছে এবং ১৪জন শীর্ষস্থান দথল করেছে।
প্রথম স্থানাধিকারীদের মধ্যে রয়েছেন কর্ণাটকের গৌরব দাস , বিহারের বৈভব বিশাল , অন্ধ্র প্রদেশের দুগ্গিনেনি ভেঙ্কটা পনিশ , সিদ্ধান্ত মুখার্জি, অংশুল ভার্মা , মৃদুল আগরওয়াল , রুচির বানসাল এবং কাব্য চোপড়া , অমাইয়া সিংহল এবং পাল আগরওয়াল , কোমা শরণ্য এবং জয়সুলা ভেঙ্কটা আদিত্য , পাসালা ভীরা শিভা, কর্ণাম লোকেশ এবং কাঞ্চনপল্লী রাহুল নাইডু, পুলকিত গোয়াল এবং গুরামৃত সিং ।
এই বছর থেকে চারবার JEE-Main (JEE Main 2021 Result Out)পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং দ্বিতীয় পরীক্ষা মার্চ মাসে হয়েছে
পরবর্তী পরীক্ষা এপ্রিল এবং মে মাসের জন্য নির্ধারিত ছিল, তবে কোভিডের কারণে সেগুলি স্থগিত করা হয়।
জেটিই মেনের রেজাল্ট ২০২১ (JEE Main 2021 Result Out) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পোর্টালে দেখতে পারবেন পড়ুয়ারা । রেজাল্ট জানার জন্য, পরীক্ষার্থীদের তাদের রোল নম্বর ব্যবহার করে লগ ইন করতে হবে।