চতুর্থ দফার নির্বাচনে কড়া টক্কর যাদবপুর বিধানসভা কেন্দ্রে। হাই-প্রোফাইল এই আসনে লড়ছেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের দেবব্রত মজুমদার। দীর্ঘদিনের কাউন্সিলর দেবব্রত এলাকায় মলয় নামে পরিচিত। বিজেপির প্রার্থী রিঙ্কু নস্কর কয়েকমাস আগেও সিপিএমের কাউন্সিলর ছিলেন। গত লোকসভায় ৮০ হাজার ভোট পেয়ে এই আসনে এগিয়ে ছিল তৃণমূল। সিপিএম পেয়েছিল ৬৮ হাজার ভোট। অনেকটা পিছিয়ে থাকা বিজেপি পেয়েছিল ৩৫ হাজার ভোট।