Internet Server Down: সারা দুনিয়ায় প্রায় ৩৩ হাজার ওয়েবসাইটে ধস, চূড়ান্ত দুর্ভোগের শিকার গ্রাহকরা

Updated : Jul 23, 2021 10:23
|
Editorji News Desk

বড়সড় ইন্টারনেট বিভ্রাটের শিকার একাধিক ভারতীয় ওয়েবসাইট। ইন্টারনেট পরিকাঠামো সংস্থা আকামাইতে সমস্যার জেরে বৃহস্পতিবার  রাতারাতি সার্ভার ডাউন হয়ে গেল ডিসনি প্লাস হটস্টার , পেটিএম (Paytm), সোনি লিভ (Sony Liv), জোম্যাটো (Zomato) সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটের। রাত সাড়ে ৯টার পর থেকেই আচমকা বসে যায় এই জনপ্রিয় ওটিটি এবং ওয়েবসাইটের। ১০টা ১০ মিনিটের পর থেকে ধীরে ধীরে ঠিক হতে শুরু করে কিছু কিছু সাইট।

আচমকা সাইটগুলি বসে যাওয়ায় বিপাকে পড়েন গ্রাহকরা। পেটিএমের মত পেমেন্ট সার্ভিস অ্যাপের সাইট বসে যাওয়ায় অনেকেই চরম দুর্ভোগে পড়েন। সংস্থার তরফ থেকে বিষয়টি অফিশিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিকাঠামো সংস্থায় বিভ্রাটের জেরে এই সমস্যা তৈরি হয়েছিল। এখন অবশ্য সমস্যার সমাধান হয়ে গিয়েছে। 

Internet

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?