Indian Women Hockey Team: আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতীয় মহিলা হকি দলের, জিইয়ে রইল শেষ আটে ওঠার সম্ভবনা

Updated : Jul 30, 2021 15:06
|
Editorji News Desk

বক্সিংয়ের পর এবার হকিতেও ভারতের জন্য ভালো খবর। গ্রুপ স্টেজে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ভারতীয় মহিলা হকি দল। ১-০ ব্যবধানে আয়ারল্যান্ডকে পরাস্ত করলেন ভারতীয় মহিলারা।

এদিনের জয়ের ফলে মহিলা হকিতে ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রইল। এর আগে গ্রুপ স্টেজের প্রথম তিনটি ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয় রানি রামপালের নেতৃত্বে ভারতীয় হকি দলকে। বৃহস্পতিবার জিততেই হত ভারতকে। প্রথম কোয়ার্টার গোল শূন্য থাকে। দ্বিতীয় কোয়ার্টারেও ছিল একই ছবি। স্বাভাবিকভাবে তৃতীয় কোয়ার্টারে প্রবল চাপের মুখে ছিল ভারত। যদিও তৃতীয় কোয়ার্টারও গোলশূন্য থেকে যায়। শেষমেশ ডেডলক ভাঙতে সক্ষম হন নভনীত কৌর। ১-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা হকি দল।

Tokyo 2020hockey indiaTokyo

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও