একুশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৫৪.৯০ শতাংশ। বেশি ভোট পড়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। তুলনামূলক ভাবে কম ভোট পড়েছে দুই মেদিনীপুরে। পশ্চিমবঙ্গের সঙ্গেই আজ ভোট হচ্ছে অসমে। সেখানে দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.০৬ শতাংশ। কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া মোটের উপর শান্তিপূর্ণ রয়েছে।