উপযুক্ত পরিচয়পত্র থাকা সত্ত্বেও রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকার একটি বুথে কর্তব্যরত বুথ লেভেল অফিসার অভিজিৎ কুণ্ডুকে বেধরক মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ ১৫৬ নম্বর বুথের ঘটনা। ওই আধিকারিক রক্তাক্ত অবস্থায় বুথ থেকে চলে যান। ওই আধিকারিকের দাবি, তাঁকে মাটিতে ফেলে পেটানো হয়। সংযুক্ত মোর্চার প্রার্থী মোহিত সেনগুপ্তের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের উস্কানি। অন্যদিকে, বোমা উদ্ধারকে ঘিরে উত্তেজনা কালিয়াগঞ্জেও।