নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ হিরণ, সায়ন্তিকার বিরুদ্ধে

Updated : Apr 01, 2021 12:51
|
Editorji News Desk

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বহিরাগতরা হিরণের সঙ্গে ঘুরছে। অর্জুন সিংয়ের মদতে বিভিন্ন হোটেলে বহিরাগতদের এনে রাখা হয়েছে। এ প্রসঙ্গে হিরণ বলেন, "এটা হাস্যকর অভিযোগ। আমার সঙ্গে যাঁরা আছেন, তাঁরা আমারই নিরাপত্তারক্ষী। অর্জুন সিং ব্যারাকপুরে আছেন, এখানে উনি কেন কাউকে পাঠাবেন!" তৃণমূল মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ হিরণের। অন্যদিকে নির্বাচনের দিন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ করেছে বিজেপি। সায়ন্তিকার পাল্টা যুক্তি, তিনি মন্দিরের বাইরে ভিক্ষুকদের টাকা দিয়েছেন।

Hiran

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর