Himachal Tour: হিমাচল বেড়ানোর প্ল্যান করছেন? এবার কিন্তু গুনতে হবে বাড়তি টাকা

Updated : Sep 11, 2021 09:26
|
Editorji News Desk

পুজো আসছে। তাই ভ্রমণপ্রিয় বাঙালির মন উড়ুউড়ু। হয় সমুদ্র, নয় পাহাড়, এই দুইয়ের মধ্যেই চলে বেছে নেওয়ার হিসাব নিকেশ।

বেড়ানোর অন্য়তম ডেস্টিনেশনের মধ্যে পড়ে হিমাচল। হিমাচলের প্রাকৃতিক সৌন্দর্য বারবার হাতছানি দেয় পর্যটকদের। তবে এবার সেই হিমাচলেই বেড়ানোর খরচ কিছুটা বাড়তে চলেছে। হিমাচল প্রদেশের লাহাউল-স্পিতি ভ্রমণ খরচ কিছুটা বেশি হবে।

কারণ এবার থেকে এই জেলায় ঘুরতে গেলে পর্যটকদের কর দিতে হবে।ট্রাক, বাস এবং মোটরবাইক সহ অন্যান্য যানবাহনের অন্যান্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকা সমস্ত গাড়িকেই বাড়তি কর দিতে হবে এখানে এলে।

অটল টানেল নির্মাণের পর লাহৌল-স্পিতি জেলায় পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।প্রশাসনিক সূত্রের খবর, কর বাবদ সংগৃহীত টাকা জেলার উন্নয়নে ব্যবহার করা হবে। মোটরবাইকের জন্য কর দিতে হবে 50 টাকা এবং গাড়িতে আসা পর্যটকদের লাহাউলে প্রবেশের জন্য 200 টাকা কর দিতে হবে।  বাস ও ট্রাককে দিতে হবে ৫০০ টাকা।

 

TripHimachal

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?