চতুর্থ দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। একমাত্র এই জেলাতেই মোট তিন দফায় নির্বাচন হচ্ছে। নির্বাচনের আগে থেকে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন শাসক-বিরোধী সমর্থকেরা। নির্বাচন শুরুর আগেই শনিবার পাটুলিতে সিপিএমের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। কলকাতার কসবায় বিজেপি কর্মীকে তৃণমূল মারধর করেছে বলে অভিযোগ। ৬৭ নম্বর ওয়ার্ডে গোলমালের ঘটনায় কমিশনে বিক্ষোভ দেখিয়েছে সংযুক্ত মোর্চা।