বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর ১৬০ তম জন্মদিবসে শ্রদ্ধা জানাতে গিয়েও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টানলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার কবিগুরুর জন্মদিবসের সকালে টুইট করে রাজ্যপাল। তিনি লেখেন, 'জাতীয় সঙ্গীতের রচয়িতা, মহান দার্শনিক ও লেখক, নোবেল পুরষ্কার বিজয়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা জানাই।' এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লেখেন, 'যাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাঁদের উপর হিংসাত্মক আক্রমণ নামিয়ে আনা রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল না। তাঁর স্বপ্ন সফল হোক।' এরপর রবীন্দ্রনাথের একটি কবিতা উদ্ধৃত করেন তিনি।