ভোট মিটতেই আবারও নারদ কাণ্ডে সক্রিয় সিবিআই। নারদ মামলায় তৎকালীন চার মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানান হয়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। তবে এই তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর নাম।সূত্রের খবর. ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৭ নম্বর ধারায় চার্জশিট পেশের জন্য রাজ্যপালের কাছে অনুমতি চেয়েছিল সিবিআই। তাতেই ছাড়পত্র দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।