পাণ্ডুয়ায় লকেট গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের, পুলিশে অভিযোগ বিজেপির

Updated : Jun 10, 2021 19:26
|
Editorji News Desk

ফের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির পাণ্ডুয়ায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে যান লকেট৷ চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলার কর্মসূচি ছিল তাঁর। হাসপাতালে ঢোকার মুখেই জিটি রোডের উপর তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। পাণ্ডুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংসদ নিজেই। 

বিজেপির অভিযোগ, হুগলির সাংসদের উপর হামলা করা হয়েছে। জেলা পুলিশের কাছে অভিযোগ করেছে বিজেপি। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা মাধবচন্দ্র ঘোষ বলেন, "চিকিৎসক নিগ্রহের ঘটনায় পুলিশ-প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। আমাদের প্রশাসনের উপর ভরসা আছে। আগামী দিনেও পাণ্ডুয়ায় লকেট চট্টোপাধ্যায়কে ঢুকতে দেব না।’’

Locket Chatterjee

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর