চলতি বছরে ৩ বার কমল পেট্রোল ও ডিজেলের দাম

Updated : Mar 30, 2021 14:24
|
Editorji News Desk

মঙ্গলবার ফের কমল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে চলতি বছরে ৩ বার দাম কমেছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি লিটারপ্রতি পেট্রলের দাম ২২ পয়সা ও ডিজেলের দাম ২৩ পয়সা কমিয়েছে। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ৯০ টাকা ৭৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৩ টাকা ৭৫ পয়সা। অন্যদিকে দিল্লিতে পেট্রোলের দাম কমে দাঁড়াল ৯০ টাকা ৫৬ পয়সা আর ডিজেল ৮০ টাকা ৮৭ পয়সা। মুম্বইতে এর ফলে পেট্রোলের দাম দাঁড়াল ৯৬ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম কমে ৮৭ টাকা ৯৬ পয়সা।

গতমাসে দেশের বাজারে তেলের মূল্য পরপর ১৬ দিন ধরে বৃদ্ধি পেয়েছিল ৷ কিন্তু, তারপর কয়েকদিন ধরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পায়। আর সামান্য হলেও এই দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন দেশবাসী ৷

Fuel priceFuel price cut

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে