একদিকে বিশ্বকাপজয়ী ফ্রান্স, অন্যদিকে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার মহাযুদ্ধে বুধবার মুখোমুখি ফ্রান্স-পর্তুগাল। অন্য ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে নামছে জার্মানি। বিশ্বজয়ী ফ্রান্সকে আগের ম্যাচে রুখে দিয়ে উদ্দীপ্ত পুসকাসের দেশ। রোনাল্ডোদের চার গোল দিয়ে চাঙ্গা জার্মানরাও। দিনের প্রথম খেলায় সুইডেনের মুখোমুখি পোল্যান্ড। দ্বিতীয় খেলায় স্লোভাকিয়ার বিরুদ্ধে নামবে স্পেন। শেষ ষোলোয় যেতে জিততেই হবে স্পেনকে।