কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোটকে কেন্দ্র করে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে বামফ্রন্টের অন্দরে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ফ্রন্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে দ্বিতীয় শরিক হিসেবে পরিচিত ফরওয়ার্ড ব্লক। এর আগের বৈঠক কোনও ঐক্যমতে পৌঁছতে পারেননি বামনেতারা। শুক্রবার ফের বৈঠক ডেকেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে সিপিএমের অবস্থানে তাঁরা যে খুশি নন তা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলম সৈরানি।