ভোটগ্রহণের আগের রাতে সেক্টর অফিসের গাড়িতে আগুন বান্দোয়ানে

Updated : Mar 27, 2021 07:00
|
Editorji News Desk

নির্বাচনের আগের রাতে পুরুলিয়ার বান্দোয়ানে সেক্টর অফিসের একটি গাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। পুলিশের সন্দেহ, ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করতেই মাওবাদীরা এই কাজ করেছে। বান্দোয়ানের গড়ুর গ্রাম পঞ্চায়েতর সাগা সুপুরডি গ্রামের কাছে ঘটে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা গিয়েছে, রাতে সেক্টর অফিস এবং ভোট কর্মীদের খাবার দিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, মাওবাদী কায়দায় চার ব্যক্তি মুখে কালো কাপড় বেঁধে গাড়িটিকে থামায়। তার পরে গাড়ির চালকে নামিয়ে ওই গাড়ি থেকেই তেল বার করে আগুন ধরিয়ে দেয়। কেন এবং কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Maoist

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর