ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইভিএম সংক্রান্ত অভিযোগ আসতে শুরু করেছে। একাধিক জায়গায় ইভিএম খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ। বন্ধ রয়েছে ভোটগ্রহণ৷ গড়বেতা বিধানসভার ১২০ নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ বন্ধ। শান্তিময় বালিকা বিদ্যালয়ে ১৫৪নম্বর বুথে শুরুর আগেই ইভিএম বিকল। পুরুলিয়াতেও কস্তুরবা স্কুল সহ একাধিক বুথে ভোট মেশিন বিকল। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা।