ভাঙড়ে নির্বাচন শুরুর আগেই অপসারিত আইসি

Updated : Apr 10, 2021 08:28
|
Editorji News Desk

কড়া নিরাপত্তা এবং চাপা টেনশনের মধ্যে ভোটগ্রহণ শুরু হল ভাঙড়ে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিক্ষোভের জেরে ভোটের আগের রাতে সরিয়ে দেওয়া হল ভাঙড় থানার আইসি শ্যামাপ্রসাদ সাহাকে। গভীর রাতে বিজ্ঞপ্তি দিয়ে শ্যামাপ্রসাদ সাহাকে অপসারণের কথা জানিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁকে বদলি করা হয়েছে ভবানী ভবনের পুলিশ ডিরেক্টরেটে। তাঁর পরিবর্তে ভাঙড় থানার নতুন আইসি হয়েছেন এসটিএফের ইনস্পেক্টর তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়। ভাঙড়ের আইসিকে সরানোর দাবিতে শুক্রবার ল সকাল থেকেই নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করে রাখেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকেরা। ভাঙড়ে আইএসএফের প্রার্থী হয়েছেন আব্বাস সিদ্দিকির ভাই নৌশাদ সিদ্দিকি।

bhangorTMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর