তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি দীপেন্দু বিশ্বাসের

Updated : May 31, 2021 15:28
|
Editorji News Desk

তৃণমূলে ফিরতে চেয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দীপেন্দু বিশ্বাস। চিঠিতে তিনি লেখেন, "কয়েকদিন আগে অভিমানে ভুলবশত আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য ক্ষমাপ্রার্থী। আপনার অনুগত সৈনিকরূপে আগামীদিনে উন্নত বাংলা গড়তে সামিল হতে চাই।" ২০১৬ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন দীপেন্দু। তবে এ বছর টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিকে কয়েকদিন আগেই মেল পাঠিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তিনি। আর সোমবার ফের তৃণমূলে ফিরতে চান বলে চিঠি দিলেন তৃণমূল সুপ্রিমোকে। এছাড়া চিঠিতে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির হাত থেকে দলের পতাকা তুলে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন প্রাক্তন এই ফুটবলার।

Dipendu BiswasTMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর