জিনোম সিকোয়েন্সের জন্য ত্রিপুরার করোনা রোগীদের নমুনা পাঠানো হয়েছিল বাংলায়। পরীক্ষার ফলাফল বেশ উদ্বেগজনক। ৯০ % নমুনায় ডেল্টা ভেরিয়ান্ট প্রজাতি পাওয়া গিয়েছে। ত্রিপুরার চিফ নোডাল অফিসার এই তথ্য জানিয়েছেন। এর আগে উত্তর পূর্ব ভারতে ডেল্টা প্রজাতির করোনা ভাইরাসের খোঁজ মেলেনি।
বাংলায় পাঠানো ১৫১ টি স্যাম্পলের মধ্যে অন্তত ৯০ শতাংশ স্যাম্পল ডেল্টা ভেরিয়ান্টযুক্ত। বেশ কিছু নমুনায় আবার ডেল্টা এবং আলফা দু'ধরনের প্রজাতিই পাওয়া গিয়েছে। ত্রিপুরায় এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৫,১৫২। করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭৪ জনের। পরীক্ষার পর পজিটিভ হওয়ার হারও ক্রমশ বাড়ছে।