দেশে করোনার দ্বিতীয় ঢেউ আপাতত নিয়ন্ত্রণে। তবে আশঙ্কা বাড়াচ্ছে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, আগামী অগস্ট থেকে সেপ্টেম্বরেই মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। আর তা রুখতে টিকাকরণের ওপরেই জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা।
সরকারের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে,তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণের কোনও বিকল্প নেই৷ দিনে ৮০ লক্ষ মানুষের টিকাকরণ জরুরি। তা যদি করতে পারা যায়, তাহলে তৃতীয় ঢেউ তেমন মারাত্মক চেহারা নেবে না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হতে পারে দেড় থেকে দু'লক্ষ৷ তবে তা দ্বিতীয় ঢেউয়ের সর্বোচ্চ দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক। দ্বিতীয় ঢেউয়ে দিনে চার লক্ষ পেরিয়েছিল সংক্রমণ।