সামনেই দেশজুড়ে উৎসবের মরশুম, আর সে'সময়েই করোনাভাইাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে রীতিমত উদ্বোগ প্রকাশ করেছেন দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ও নীতি আয়োগের সদস্য চিকিসক ভিকে পল। ভিড় বাড়লে হঠাৎ করে সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। আগামি তিন মাস সাবধানে থাকার পরামর্শও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুন, সামান্য স্বস্তি, রাজ্যে কিছুটা নামল করোনা গ্রাফ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে অক্টোবর-নভেম্বর একই সঙ্গে উৎসব এবং ফ্লুর সময়। সংক্রমণ এড়াতে তাই দেশবাসীকে বাড়তি সতর্কতা অবলম্বন করার আর্জি জানিয়েছে কেন্দ্র।
তবে এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলনে আলাদা করে করোনার তৃতীয় ঢেউ নিয়ে তেমন কোনও সতর্কতা জারি করা হয়নি।