Covid Vaccine : রেলযাত্রীদের জন্য স্টেশনেই টিকাকরণের ব্যবস্থা শিয়ালদহ দক্ষিণ শাখায়

Updated : Jul 02, 2021 19:07
|
Editorji News Desk

এখন থেকে কোভিডের টিকা পাবেন রেলযাত্রীরাও। স্টেশন চত্বরেই তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানাল রাজপুর সোনারপুর পুরসভা। প্রতিদিন ২টি স্টেশনে দেওয়া হবে ভ্যাক্সিন। প্রতি স্টেশন পিছু ৫০ জনকে দেওয়া হবে ভ্যাক্সিন। মোট ১০০ জনকে টিকা দেওয়া হবে প্রতিদিন।

রাজপুর সোনারপুর পুরসভা এলাকার মধ্যে মোট ৪টি স্টেশন পড়ে। সুভাষগ্রাম, সোনারপুর, নরেন্দ্রপুর ও গড়িয়া স্টেশন। পালা করে দুটি স্টেশনে টিকা দেওয়া হবে। মূলত সুপার স্প্রেডাররা পাবেন এই ভ্যাক্সিন। সকালে অফিস যাওয়ার সময় কুপন সংগ্রহ করতে হবে। বিকেলে পাওয়া যাবে ভ্যাক্সিন। তবে কেবলমাত্র ১৮ থেকে ৪৫ বছর বয়সীরাই এই ভ্যাক্সিন পাবেন।

Covid 19Vaccination campaignCovid vaccinationkolkata vaccinationvaccination

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার