করোনার লাগামছাড়া সংক্রমণ গ্রাস করছে গোটা দেশকে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে ধসছে ভারতের অর্থনীতি। পড়তে শুরু করেছে টাকার দাম। ভারতীয় মুদ্রার দাম বর্তমানে ডলার প্রতি ৭৫ টাকায় এসে ঠেকেছে, ৯ মাসের মধ্যে সবচেয়ে তলানিতে। এক বছরে ২.৭ % পড়েছে টাকার দাম, এবং এই পতনের বেশিটাই ঘটেছে শেষ তিন সপ্তাহে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এবং ফেডেরাল ব্যাঙ্কের আশঙ্কা অনুযায়ী খুব শিগগির আরও পড়বে টাকার দাম।