Covid 19 vaccine : ভারতের চাপের মুখে কোভিশিল্ডকে মান্যতা দিল ইউরোপের ৮ দেশ

Updated : Jul 01, 2021 15:07
|
Editorji News Desk

নয়া দিল্লির চাপের মুখে ভারতীয় টিকা কোভিশিল্ডকে মান্যতা দিল ইউরোপের আটটি দেশ। ভারতে তৈরি টিকাকে অনুমোদন না দিলে ইউরোপের টিকার গ্রহণযোগ্যতাও অস্বীকার করার কথা জানিয়েছিল ভারত। নয়া দিল্লি বলেছিল, বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের নিভৃতবাসে রাখা হবে। এরপরেই আটটি দেশ এই সিদ্ধান্ত নিল।

করোনা আবহে বিভিন্ন দেশের মধ্যে যাতায়াতের জন্য বৃহস্পতিবার থেকে গ্রিন পাসপোর্ট চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই গ্রিন পাসের অনুমোদিত টিকার তালিকায় কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডকে রাখার দাবি জানিয়েছিল ভারত। এরপর সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা কোভিশিল্ডকে গ্রিন পাসের অনুমোদিত টিকার তালিকায় রাখা হয়েছে। যদিও ভারতে তৈরি দ্বিতীয় টিকা কোভ্যাক্সিন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

সুইৎজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্পেন ভারতের কোভিশিল্ড টিকাকে তাদের অনুমোদন দিয়েছে। এর আগে এই দেশগুলিতে যেতে হলে শুধুমাত্র ইউরোপীয় মেডিসিন এজেন্সির অনুমোদিত টিকা নিতে হত। এ বার কোভিশিল্ডও সেই তালিকাভুক্ত হল।

vaccineEuropean CouncilCovid 19COVISHIELD

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার