পানিহাটির ভোট গণনা কেন্দ্রে উঠল চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। গণনাকেন্দ্রে মানা হচ্ছে না কোভিড বিধি, এমনটাই দাবি ভোটকর্মী ও কাউন্টিং এজেন্টদের। গণনা শুরুর আগেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস প্রার্থী তাপস মজুমদারের কাউন্টিং এজেন্ট গোপাল সোম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালবাবু অজ্ঞান হয়ে পড়েন গণনাকেন্দ্রের মধ্যেই। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।