আবারও কমিশনের কোপে মমতা বন্দ্যোপাধ্যায়।এই নিয়ে দ্বিতীয়বার মমতাকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ।এবার কেন্দ্রীয় বাহিনীকে মন্তব্যের জন্য নোটিস পাঠানো হয়েছে কমিশনের তরফে। নোটিসে ২৮শে মার্চ ও ৭ই এপ্রিলে মন্তব্যের উল্লেখ করা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে কেন্দ্রীয় বাহিনী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মহিলাদের বলেছেন বাহিনীকে ঘেরাও করতে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।