মহিলাদের পোশাক সংক্রান্ত বিষয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন বারাসতের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এর আগেও মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি৷ জানিয়েছিলেন, ধর্ষণের জন্য অনেকাংশেই দায়ি মহিলাদের পোশাক। শুক্রবার তিনি জানান, তাঁর মতামত একই আছে। তিনি কোনও ড্রেস কোডের কথা বলছেন না। তবে সব জায়গায় সব রকম পোশাক পরা ঠিক নয়।